নাগেশ্বরীতে অবৈধ নিয়োগ বাতিল ও সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন
নাগেশ্বরীতে অবৈধ নিয়োগ বাতিল ও সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ নিয়োগ বাতিল ও মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে স্থানীয়দের মানববন্ধন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে টেপার কুটি দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম কর্তৃক নিয়োগ প্রতারণা, অবৈধ নিয়োগ বাতিল ও সুপারের পদত্যগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেখুন>>নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
১৮ জানুয়ারী টেপাকুটি মাদ্রাসার সামনে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল আউয়াল, অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার নূর মোহাম্মদ শেখ, দাতা সদস্য ও সাবেক মেম্বার মন্টু বেপারী,শামসুল মাস্টার, মাহতাব মন্ডলসহ অনেকে।
