কাল্বের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) ‘ক’অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান, প্রধান আলোচক ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ ফরিদ উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ, রংপুর ক্লাস্টার পরিষদ চেয়ারম্যান মোঃ আলিমূল রেজ্জা খাঁন জুয়েল, রংপুর সদর উপজেলা চাকুরিজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারী উজ্জ্বল কুমার মিত্র,স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাফ-উদ-দৌলা।
দেখুন>>মোহাম্মদপুরে ‘আলফা স্টার ২০২৪’ সম্মাননা ও বৃত্তি প্রদান
বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম,সেক্রেটারী রেজাউল করিম, ট্রেজারার মাহামুদা নাহার, ডাইরেক্টর ফাকের সরকার, আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কালব জেলা সহকারী ব্যবস্থাপক দিলিপ কুমার, উপজেলা ব্যবস্থাপক দেবাশীষ গুহ রায় প্রমূখ।
১৬ তম বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়,শেয়ার, সঞ্চয় ও বার্ষিক পরিকল্পনা ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সালের বাজেট ঘোষণা করা হয়।
