সৃষ্টি মাল্টিমিডিয়া
  • Home
  • Bangladesh News
  • Movie
  • World News
  • Science
  • Religion and Morality
  • Music
  • Lifestyle
  • Entertainment
  • Others
No Result
View All Result
সৃষ্টি মাল্টিমিডিয়া
No Result
View All Result
কুড়িগ্রামে ১০ ফুট অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রামে ১০ ফুট অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রামে ১০ ফুট অজগর সাপ উদ্ধার

admin by admin
September 6, 2025
in Bangladesh News
0 0
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

কুড়িগ্রামে ১০ ফুট অজগর সাপ উদ্ধার

 

 

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারে বিরল এক দৃশ্যের সৃষ্টি হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ভেলং নামের এক ব্যক্তির বাড়ির গাছে হঠাৎ করে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ দেখা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে গ্রামের এক শিশু ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় গাছের গোড়ায় বিশাল আকৃতির সাপটিকে শুয়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এরপর আশপাশের লোকজন ছুটে এলে সাপটি ভয় পেয়ে গাছের একটি ডালে উঠে আশ্রয় নেয়। মুহূর্তেই ঘটনাস্থলে শতশত মানুষ ভিড় জমায় সাপটি দেখতে।

পড়ুন>> লালপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

স্থানীয়দের ধারণা, এ অঞ্চলে বনজঙ্গল না থাকায় এবং অতীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সম্ভবত কোনো এক বন্যার সময় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে অজগরটি উঠে এসেছে।

খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী হোসেন আলী সাপটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সেটিকে বস্তায় ভরে নিয়ে আসা হয় বন বিভাগের কার্যালয়ে।

 

স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, “আমরা জীবনে এত বড় অজগর সাপ কখনো দেখিনি। আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ধারণা করছি এটি ধরলা নদী থেকেই এসেছে।”

দেখুন>> নওগাঁয় জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানান, “সাপটি উদ্ধার করে অফিসে আনা হয়েছে। পরবর্তীতে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।”

 

 

গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, “উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং বয়স আনুমানিক ১০ বছর। আমাদের স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত। তাই কুড়িগ্রামে বন্যপ্রাণী উদ্ধারে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।”

 

 

Tags: ১০ ফুট অজগর সাপকুড়িগ্রাম
Previous Post

লালপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Next Post

বাদাঘাট বাজারে গরু-ছাগল ব্যবসায়ীদের উপর ইজারাদারের মারধরের অভিযোগের প্রতিবাদে বাজারে ব্যবসায় ধর্মঘট ডাক ব্যবসায়ীদের

Next Post
বাদাঘাট বাজারে গরু-ছাগল ব্যবসায়ীদের উপর ইজারাদারের মারধরের অভিযোগের প্রতিবাদে বাজারে ব্যবসায় ধর্মঘট ডাক ব্যবসায়ীদের

বাদাঘাট বাজারে গরু-ছাগল ব্যবসায়ীদের উপর ইজারাদারের মারধরের অভিযোগের প্রতিবাদে বাজারে ব্যবসায় ধর্মঘট ডাক ব্যবসায়ীদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 sristy.net

No Result
View All Result
  • Home
  • Bangladesh News
  • Movie
  • World News
  • Science
  • Religion and Morality
  • Music
  • Lifestyle
  • Entertainment
  • Others

© 2024 sristy.net - Design & Develop By Sojib.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist