কুড়িগ্রামে ৩০ একর জমিতে প্রস্তাবিত ডিসি পার্কের দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী
কুড়িগ্রামে ৩০ একর জমিতে প্রস্তাবিত ডিসি পার্কের দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী।
সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। ১৬ টি নদ-নদী বেষ্টিত জেলায় প্রায় চার শতাধিক চরাঞ্চল।শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবন মান উন্নয়নে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।
কুড়িগ্রাম টেক্সটাইল্স মিলের নবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ নারীদের আত্মকর্ম সংস্থান তৈরিতে প্রত্যন্ত অঞ্চলে নারীদের প্রশিক্ষণ,বিদেশে লোক পাঠানোসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন।এরই ধারাবাহিকতায় বিনোদন শূন্য এ জেলায় ধরলা নদীর অববাহিকায় কুড়িগ্রাম ডিসি পার্ক গড়ার উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসকের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষসহ বিনোদন প্রেমীরা।
কুড়িগ্রাম জেলাটিতে প্রায় ২৪ লক্ষ মানুষের বসবাস।বিনোদন প্রেমী মানুষের দীর্ঘ দিনের আশা নদীর পাড়ের একটি বিনোদনের জন্য একটি পার্ক গড়ে উঠুক।অলস সময়ে ইট পাথরের শহর ছেড়ে প্রকৃতি ও নদীর টানে ছুটে আসা মানুষের জন্য ডিসি পার্ক হলে এটি শুধু মানুষের মনোরঞ্জনের খোরাক হবেনা এটি হলে জেলার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
এছাড়া পাশেই গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল।ফলে জেলা ও জেলার বাইরে থেকে ছুটে আসা মানুষের ক্লান্তিতে স্বস্তি যোগাবে এই পার্কটি।স্থানীয়দের দাবী প্রস্তাব আর প্রস্তাবনার মধ্যে পার্কের কাজটি যেন ব্যহত না হয়,অতি দ্রুত ডিসি পার্কের কার্যক্রম শুরু হোক।
কুড়িগ্রামে ডিসি পার্ক হলে জেলাকে বাইরের রোল মডেল হিসেবে এই জেলা রিপ্রেজেন্ট হবে।দর্শনার্থীদের সমাগমে পূণর্তা আসবে।অর্থনৈতিক ও সামাজিক ভাবে জেলার মানুষের উন্নয়ন হবে বলে জানান দর্শনার্থীরা।
কুড়িগ্রাম ডিসি পার্ক হলে আশপাশের অনেক মানুষের ব্যবসা বানিজ্য ও নতুন কর্মসংস্থান তৈরি হবে ফলে এখানকার মানুষজনের জীবন জীবিকার উন্নয়ন হবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামে চিত্ত বিনোদনের তেমন কোন জায়গা না থাকায় ধরলা ব্রীজের পূর্ব প্রান্তে মাধবরাম এলাকায় জেলার সকল রাজনৈতিক ও সুশীল সমাজের মতামত নিয়ে কুড়িগ্রাম ডিসি পার্ক গড়ার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এটি হলে সরকারের পড়ে থাকা ৩০ একর পরিত্যক্ত জমির সদ্ব্যবহার হবে পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
আমার উদ্দেশ্য হলো বিনোদন শুন্য জেলাটিতে একটি পার্ক হোক।এ ক্ষেত্রে সমন্বয় মিটিংয়ে জেলার সকল নেতৃবৃন্দের মতামত নিয়ে কুড়িগ্রাম ডিসি করার প্রস্তাব গ্রহন করা হয়েছে।
