সৃষ্টি মাল্টিমিডিয়া
  • Home
  • Bangladesh News
  • Movie
  • World News
  • Science
  • Religion and Morality
  • Music
  • Lifestyle
  • Entertainment
  • Others
No Result
View All Result
সৃষ্টি মাল্টিমিডিয়া
No Result
View All Result

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেনা অভিযানে চুরি ঔষধসহ আটক-২

15 Views
9 months ago
0 0
0
Share
Facebook Twitter Pinterest
    admin admin
    Subscriber

     

    কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেনা অভিযানে চুরি ঔষধসহ আটক-২

    কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেনা অভিযানে চুরি ঔষধসহ আটক-২
    কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চোরাই ঔষুধসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় সহায়তার অভিযোগে এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদেও জন্য নিয়ে যায় সেনা বাহিনী।

     

     

     

    গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে হাসপাতালের চত্বর থেকে হাসপাতালের সরবরাহ করা ৫০টি স্লিপের নেয়া ১৪ প্রকারের ৯শ ৬৫ পিচ টেবলেটসহ দু’জনকে আটক করে সেনা বাহিনী।

     

     

    আটককৃতরা হলেন, উলিপুর উপজেলার বেগমগন্জ ইউনিয়নের মোল্লার হাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক ও সদরের পাটেশ্বরী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম।

    পড়ুন>>মা ও মেয়ের ছবি তোলা নিয়ে দুই গ্রামের মানুষ ঘোষণা দিয়ে লড়াই

     

     

    এসময় হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে স্লিপ দেয়ার অভিযোগে হাসপাতালের (ইউনানী) মেডিকেল অফিসার ডা. ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী।

     

     

    সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, গোপনে অভিযান চালানোর সময় হাসপাতাল চত্বর থেকে সরকারি ঔষুধসহ এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে। তাদের নিকট হাসপাতালের বিভিন্ন প্রকারের ৯শ ৬৫ পিচ টেবলেটসহ ঔষুধ নেয়ার ৫০টি স্লিপ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর চিকিৎসকের সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাকে ছেড়ে দেয়া হবে।

     

     

    হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ জনবল সংকটের কারনে ঔষুধ চুরির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সচেতন হওয়ার কথা জানান তিনি। আর হাসপাতালের কারো সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথাও জানান হাসপাতালের তত্বাবধায়ক।

    Category: Bangladesh News
    Tags: কুড়িগ্রামজেনারেল হাসপাতালসেনা অভিযান
    Next Post
    তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    © 2024 sristy.net

    No Result
    View All Result
    • Home
    • Bangladesh News
    • Movie
    • World News
    • Science
    • Religion and Morality
    • Music
    • Lifestyle
    • Entertainment
    • Others

    © 2024 sristy.net - Design & Develop By Sojib.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist