নওগাঁয় নারীসহ ভুয়া চার পুলিশ সদস্য ও দুই চাঁদাবাজ গ্রেফতার
নওগাঁয় নারীসহ ভুয়া চার পুলিশ সদস্য ও দুই চাঁদাবাজ গ্রেফতার। এক নারীসহ ভুয়া চার পুলিশ সদস্য ও গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৮ সেপ্টেম্বর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, রাত ১২টার দিকে নওগাঁ রাজশাহী মহাসড়কের জলিল চত্বরে গাড়ি তল্লাশির সময় বগুড়া দিক থেকে আগত একটি মাইক্রো সিগনাল দিয়ে থামায় পুলিশ সদস্যরা।
দেখুন>>লালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ট্রাইব্রেকারে ৪-২ গোলে বড়াইগ্রাম দল বিজয়ী
পরে গাড়ি তল্লাশি করে ডিএমপি পুলিশের ইউনিফর্ম হ্যান্ডকাপ, ডেমো শর্টপান, ডেমো পিস্তল পেয়ে জব্দ করে। এসব গাড়িতে থাকার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা পুলিশের ইউনিফর্ম ব্যবহার করে পুলিশ পরিচয়ে কোন অপকর্ম করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।এদিকে আওয়ামী লীগ সমর্থক তকমা দিয়ে এক মেয়ের কাছে গণ অধিকার পরিষদের নেতা পরিচয় দিয়ে চাদাবাজির অভিযোগে দুইজন গ্রেফতার করে পুলিশ।
