নওগাঁ জেলা টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সদস্যের মেয়ের বিয়ে জন্য অনুদান প্রদান
নওগাঁ জেলা টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সদস্যের মেয়ের বিয়ে জন্য অনুদান প্রদান।
জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির সদস্যেদের মেয়ের বিয়ের জন্য চার পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেছে।
২১ আগস্ট বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় পার-নওগাঁ নিজ কার্যালয়ে এই অনুদান দেওয়া হয়।
এ সময় চার সদস্য পরিবারকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা টাকা প্রদান করেন নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির পক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনিবাহী সদস্যরা।
সদস্যরা হলেন বিল পালশার রাণীনগরের শহিদুল ইসলাম(৪০),প্রাণনাথপুর আদমদিঘির আব্দুল বারী(৪০),শাহাদতপুর ফতেপুর নওগাঁর এনামুল হক(৪৫), বলিরঘাট নওগাঁর এস্তাদুল সর্দার (৪২)।
দেখুন>>নাগেশ্বরীতে দীক্ষানুষ্ঠানে কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে সংবর্ধনা প্রদান
নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, আমাদের এই অনুদান কার্যক্রম চলমান থাকবে।আমাদের অফিসের নিয়ম অনুযায়ী কেউ মৃত্যুবরন করলে ৩০ হাজার,দূরঘটার জন্য, মেয়ের বিবাহের জন্য ৫ হাজার, ছেলে মেয়েদের লেখাপড়ার ভর্তির জন্য ২ হাজার টাকা প্রদান করে থাকি।
তিনি আরো বলেন, এই ধারাবাহিকতায় আমার সদস্যের চার পরিবারের মেয়ের বিয়ে বাবদ ৫০০০ টাকা করে প্রদান করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ তুহিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ তৌহিদুজ্জামান(তুহিন) সহ মালিক সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।
