নাগেশ্বরীতে দীক্ষানুষ্ঠানে কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে সংবর্ধনা প্রদান
নাগেশ্বরীতে দীক্ষানুষ্ঠানে কাব ও পিএস অ্যায়ার্ড প্রাপ্তদের মাঝে সংবর্ধনা প্রদান।
স্কাউটিং করি সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কাবদের দীক্ষানুষ্ঠানে দুই হাজার চব্বিস সালের কাব ও বিএস অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্কাউটস লিডার আফলিনা খাতুন হ্যাপির পরিচালনায় এ অনুষ্ঠান হয়েছে।
এ সময় বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ডিআরসি ট্রেইনার বিনয় কুমার রায়, সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন ও সৈকত হোসেন, নাগেশ্বরী ডিএম একাডেমির প্রধান শিক্ষককে এম আনিছুর রহমান, বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফারুক, উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
নাগেশ্বরী দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা, সাবেক প্রধান শিক্ষক আরফিনা সিদ্দিকা, সহকারী শিক্ষক ফরিদা পারভীন কানিচ ফাতেমাসহ অনেকে এ সময় ডিএম একাডেমী ও নাগেশ্বরী দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটস টিম অংশগ্রহণ করে।
