নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জানুয়ারী বলদিটারী এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দেখুন>>তাহিরপুর সীমান্ত থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার
পৌর বিএনপির সদস্য সচিব ও সমাজ সেবক আজিজুল হকের পরিচালনায় প্রতিবারের ন্যায় এবারেও শীতবস্ত্র বিতরন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাহানারা বেগম ও তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা।
সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য এ ধরনের সহায়তা ও মানবিক উদ্যোগ নেয়ায় আজিজুল হকের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌরবাসী।
