নাগেশ্বরীর অসহায় পরিবারের সম্পদ রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
নাগেশ্বরীর অসহায় পরিবারের সম্পদ রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন।
কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ বাজারের অসহায় পরিবারের সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার প্রেসক্লাব নাগেশ্বরীতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মৃত কালীপদ দাসের সহধর্মিনী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস বক্তব্য দেন।
এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারে অবস্থিত জমিতে বসতভিটায় পরিবার নিয়ে জীবনযাপন করছেন।
দেখুন>> নওগাঁয় মাদ্রাসার জমি হস্তান্তরের টালবাহানা: থানায় অভিযোগ
পূর্ব শত্রুতার জেরে রায়গঞ্জ বাজারের ভূমিদস্যু রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়ার নেতৃত্বে এক দল দুর্বৃত্ত গত ২৭ জুলাই রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০মিনিটে লীলা রানী ও রামকৃষ্ণ দাসের বসতবাড়িতেতে হামলা চালিয়ে মমতা রানী, রামকৃষ্ণ ও প্রাণকৃষ্ণকে পিটিয়ে আহত করে।
ভুক্তভোগীরা প্রাণে বাঁচার তাগিদে নাগেশ্বরী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। অতঃপর বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন।
