বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া সংসদ নওগাঁ জেলা শাখার বর্ণাঢ্য র্যালি
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া সংসদ নওগাঁ জেলা শাখার বর্ণাঢ্য র্যালি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া সংসদ নওগাঁ জেলা শাখা এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
এই উপলক্ষে আজ সোমবার ১লা সেপ্টেম্বর ২০২৫ইং সকাল ১১ টায় শহরের স্টেডিয়াম মাঠের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠে এসে জড়ো হয় এবং পরে নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিটি নেতৃত্ব দেন নওগাঁ জেলা জিয়া সংসদ এর আহবায়ক সেতু মৈত্র।
দেখুন>> ফুলবাড়ীতে ধরলার ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম বিপ্লব, মো: শাহিন শেখ,মো: এ কে রায়হান টনি, মো: আলী হোসেন, মো: তারেক রহমান, সদস্য সচিব আহসান হাবীব সিটু, সদস্য মৃন্ময় দাস, মো: হাসান শেখ, মো: আরিফুল ইসলাম, মো: মাসুদ রানা, মো: আলম হোসেন, মো: সাইফুল ইসলাম, মো: রুহুল আমিন সহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ।
