সৃষ্টি মাল্টিমিডিয়া
  • Home
  • Bangladesh News
  • Movie
  • World News
  • Science
  • Religion and Morality
  • Music
  • Lifestyle
  • Entertainment
  • Others
No Result
View All Result
সৃষ্টি মাল্টিমিডিয়া
No Result
View All Result

ভূরুঙ্গামারীর কালজানী নদের তীব্র ভাঙ্গন: ঘর বাড়ি-ফসলি জমি রক্ষায় স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর 

18 Views
1 year ago
0 0
0
Share
Facebook Twitter Pinterest
    admin admin
    Subscriber

    ভূরুঙ্গামারীর কালজানী নদের তীব্র ভাঙ্গন: ঘর বাড়ি-ফসলি জমি রক্ষায় স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কালজানী নদের তীব্র ভাঙনে দিশে হারা হয়ে পড়েছে স্থানীয়রা। ভাঙ্গন রোধে সরকারি কোন উদ্যোগ না থাকায় নিজ উদ্যোগে প্রতিরোধের চেষ্টা করছেন গ্রামবাসী।

    তাদের অভিযোগ বার বার সরকারি দপ্তরে যোগাযোগ করেও কোন সারা পাননি তারা। এ অবস্থায় নিজেদের চাঁদার টাকায় প্লাস্টিকের বস্তা কিনে বালু ভরিয়ে সেচ্ছাশ্রমে ভাঙ্গন রোধের চেষ্টা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার  কালজানি নদী পাড়ের বাসিন্দাদের।

    সরেজমিনে দেখা গেছে. কেউ প্লাস্টিকের বস্তায় ভরছেন বালু, কেউ ফেলছেন নদীর পাড়ে। এভাবে ঘর বাড়ি ও ফসলি জমি রক্ষার চেষ্টা ভাঙ্গন কবলিতদের।

    গত ৪ মাস ধরে দুধকুমার নদের অব্যাহত ভাঙ্গন চলছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। এরই মধ্যে বিলীন হয়েছে তিন শতাধিক ঘর বাড়িসহ একরের পর একর ফসলি জমি।

    এ অবস্থায় ভাঙ্গন কবলিতরা জনপ্রতিনিধিসহ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে বার বার যোগাযোগ করেও কোন প্রতিকার পাননি তারা। পরে কোন উপায়ন্ত না পেয়ে নিজেদের অর্থ দিয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধ করে সম্পদ রক্ষার চেষ্টা তাদের।

    স্থানীয়দের দাবি তাদের এ চেষ্টার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সামান্য সহযোগিতা পেলে বন্ধ হবে ভাঙন। আর এতেই রক্ষা পাবে ফসিল জমিসহ ঘরবাড়ি।

    উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা এলাকার মনছেদ আলী বলেন, আমাদের এরাকার ভাঙন রোধে সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে ব্যর্থ হয়ে অবশেষে আমরা কাজ করছি। গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে প্লাস্টিকের বস্তা কিনে বালু ভরে নদীতে ফেলছি। তার পরেও ভাঙ্গন রোধ করা যাচ্ছে না।

    ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক বলেন, এই এলাকার দুধকুমার নদ গত ২-৩ মাস ধরে অব্যাহত ভাঙছে। প্রায় ৩শ উপর বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়েছে। কয়েকশো হেক্টর ফসিল জমি ফসলসহ নদে চলে গেছে। ভাঙ্গন রোধ করা না হলে তিনটা ক্যাম্প আছে এখানে বিদ্যুৎ আছে সবকিছু ক্ষতিগ্রস্ত হবে। এখানকার খেটে খাওয়া সীমান্তবাসীর জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান শিলখুড়ি এলাকায় দুধকুমারের ভাঙ্গনসহ অন্যন্য নদ নদীতেও ভাঙ্গনের কথা স্বীকার করে জানান, বরাদ্দ কিংবা অনুমতি না থাকায় ভাঙন রোধে ব্যবস্থা নিতে পারছে না তারা। সার্বিকভাবে কৃষি জমি ও সামান্য বাড়ি ঘরের জন্য কাজ করার অনুমতি পাচ্ছেন না। সরকারি কোন স্থাপনা হলে কিছুটা কাজের অনুমতি পান বলে জানান তিনি।

    Category: Bangladesh News
    Tags: কালজানী নদঘর বাড়ি-ফসলিতীব্র ভাঙ্গনভাঙন রোধভূরুঙ্গামারীস্বেচ্ছাশ্রম
    Next Post
    নুর আলমদের আত্নত্যাগ বৃথা যেতে পারেনা, তারা আমাদর জাতীয় বীর -জেলা প্রশাসক নুসরাত সুলতানা

    নুর আলমদের আত্নত্যাগ বৃথা যেতে পারেনা, তারা আমাদর জাতীয় বীর -জেলা প্রশাসক নুসরাত সুলতানা

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    © 2024 sristy.net

    No Result
    View All Result
    • Home
    • Bangladesh News
    • Movie
    • World News
    • Science
    • Religion and Morality
    • Music
    • Lifestyle
    • Entertainment
    • Others

    © 2024 sristy.net - Design & Develop By Sojib.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist