লালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ট্রাইব্রেকারে ৪-২ গোলে বড়াইগ্রাম দল বিজয়ী
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে ৪-২ গোল ব্যবধানে বড়াইগ্রাম উপজেলা দল লালপুর উপজেলা দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।
নাটোর জেলা প্রশাসনের উদ্যোগ নাটোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
লালপুর স্টেডিয়াম আয়োজিত রোববার ৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের বিকেলে নক আউট পর্বের খেলায় লালপুর বনাম বড়াইগ্রাম ম্যাচের প্রথমার্ধের ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে সমতাই ফিরে আসে লালপুর উপজেলা দল। নির্ধারিত সময়ে ফলাফল ছাড়াই শেষ হলে খেলা টাই বেকারে গড়ায়।
দেখুন>> বাদাঘাট বাজারে গরু-ছাগল ব্যবসায়ীদের উপর ইজারাদারের মারধরের অভিযোগের প্রতিবাদে বাজারে ব্যবসায় ধর্মঘট ডাক ব্যবসায়ীদের
এসময় গ্যালারিতে বসে খেলা দেখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, সরকারি কমিশনার (ভূমি) আবির হোসেন, উপজেলা পরিষদ কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাগন, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার দর্শক।
