সৃষ্টি মাল্টিমিডিয়া
  • Home
  • Bangladesh News
  • Movie
  • World News
  • Science
  • Religion and Morality
  • Music
  • Lifestyle
  • Entertainment
  • Others
No Result
View All Result
সৃষ্টি মাল্টিমিডিয়া
No Result
View All Result

কাউনিয়ায় জোরপুর্বক জমি দখলের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন

12 Views
1 year ago
0 0
0
Share
Facebook Twitter Pinterest
    admin admin
    Subscriber

     

     

    কাউনিয়ায় জোরপুর্বক জমি দখলের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন

    কাউনিয়ায় জোরপুর্বক জমি দখলের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন
    কাউনিয়ায় জোড়পুর্বক জমি দখল করে পুকুর খননের অভিযোগ ওঠেছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের বিরুদ্ধে। শনিবার বিকালে জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হলরুমে সাংবাদিক সন্মেলনে এ অভিযোগ করেন জমির মালিক আব্দুস সাত্তার ও তার ভাই হোসেন আলী। সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক আব্দুস সাত্তারের পুত্রবধু জোলেখা আক্তার জোতি।

     

    কাউনিয়া উপজেলার নিজপাড়া পাড়া গ্রামের ভুক্তভোগী আব্দুস সাত্তার সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি প্রায় ২৫ বছর আগে সোহরাব খাঁর নিকট দলিল মূলে ১৪ শতক জমি দু’ভাই মিলে ক্রয় করে ভোগ দখল করে আসছি।

    স্থানীয় প্রভাবশালী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু আতাউর রহমান ও তার মামা নাসির উদ্দীন জোর করে নিজপাড়া মৌজার ৫১১৭ দাগের ১৪ শতাংশ জমির ভূট্টা খেত দখল করে শুক্রবার গভীর রাতে ভেকু লাগিয়ে মাটি তুলে পুকুর খনন শুরু করে।

     

    আমরা মাটি তুলতে বাধা দিলে আতাউর রহমান ও তার সহযোগিরা অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে এবং জীবন নাশের হুমকি প্রদান করে।

     

    থানায় অভিযোগ করলে থানার অফিসার ইনচার্জ এস এম শরিফ এবং এস আই রাসেল বিষয়টি আমলে না নিয়ে বলেন, আপনার জমি তো খনন করতেছে আর মাথায় করে তো নিয়ে যায় নি।

     

    দায়িত্ব প্রাপ্ত এস আই আনোয়ার হোসেন দুইপক্ষের কথা শুনে আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের পক্ষে রায় দিয়ে আমাদেরকে থানা থেকে যেতে বলেন। আমি সাংবাদিক সন্মেলনের মাধ্যমে আমরা আইনের সহায়তা চাচ্ছি এবং জমি দখল মুক্ত করে মাটি খনন বন্ধের দাবী জানাচ্ছি। সাংবাদিক সন্মেলনে ভুক্তভোগীর বোন রমিছা বেগম, ভাতিজি জোসনা বেগম, ভাগনি নুর জাহান বেগম উপস্থিত ছিলেন।

    Category: Bangladesh News
    Tags: কাউনিয়াজোরপুর্বক জমি দখলসংবাদ সম্মেলন
    Next Post
    নাগেশ্বরীতে দিন ৪ ব‍্যাপী মহানাম যজ্ঞ উদযাপন অনুষ্ঠিত

    নাগেশ্বরীতে দিন ৪ ব‍্যাপী মহানাম যজ্ঞ উদযাপন অনুষ্ঠিত

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    © 2024 sristy.net

    No Result
    View All Result
    • Home
    • Bangladesh News
    • Movie
    • World News
    • Science
    • Religion and Morality
    • Music
    • Lifestyle
    • Entertainment
    • Others

    © 2024 sristy.net - Design & Develop By Sojib.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist