শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে নওগাঁ পৌর ৭ নং ওয়াড পৌর শাখার জাতীয়তাবাদী কৃষক দল।
আজ শনিবার বিকেলে ৭ নং ওয়াডের বাইপাস বটতলীতে এই কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
দেখুন>>তাহিরপুর সীমান্তে বিপুল পরিমানে ভারতীয় মদের চালান আটক
আরোও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের নওগাঁ জেলা শাখার আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদি বিএনপি পৌর শাখার দিদারুল হক রতন, জাতীয়তাবাদী কৃষকদল পৌর শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন,
জাতীয়তাবাদী কৃষক দলের ৭ নং পৌর শাখার সদস্য আজমল হোসেন বাদশা, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নওগাঁ জেলা যুবদলের সদস্য এনামুল হক পাতি সহ বিভিন্ন বিএনপি ইউনিটের নেতৃবৃন্দ।
