সৃষ্টি মাল্টিমিডিয়া
  • Home
  • Bangladesh News
  • Movie
  • World News
  • Science
  • Religion and Morality
  • Music
  • Lifestyle
  • Entertainment
  • Others
No Result
View All Result
সৃষ্টি মাল্টিমিডিয়া
No Result
View All Result

কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত

14 Views
11 months ago
0 0
0
Share
Facebook Twitter Pinterest
    admin admin
    Subscriber

     

     

     

    কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত

     

     

    কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত।
    কুড়িগ্রামে বিআইডব্লিউটিএ’র বাস্তবায়নাধীন জেলার পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তিলাই এবং পুর্নভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায ধরলা নদীর খনন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     

     

    বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আলোচনা সভায়, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ঠিকাদার এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে।

     

     

    আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান, কুড়িগ্রাম বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) সমির পাল, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমূখ।

    দেখুন>> তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র নিহত

     

     

    সভায় আলোচকরা নদী খনন অব্যাহত রাখার জন্য দাবি জানিয়েছেন। নদী খননের ফলে নাব্যতা বৃদ্ধি পেয়েছে। নদী ভাঙ্গন কমে গেছে। বন্যার পানি দ্রুত নেমে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমে গেছে। এলাকাবাসী আরো জানিয়েছেন নদী খননের মাটি দ্বারা অত্র এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে।

     

     

    আলোচনা সভায়-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান আগত অতিথিদে অভিযোগ-অনুযোগ আমলে নিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।

     

     

    সভায় কুড়িগ্রাাম জেলা প্রশাসক বলেন, কুড়িগ্রামকে এগিয়ে নিতে সরকারের যে মহতি উদ্যোগ ‘নদী খনন’ তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। জেলার অন্যতম নদীগুলো বিআইডব্লিউটিএ’র মাধ্যমে সুপরিকল্পিতভাবে খনন করতে পারলে নদীগুলো আমাদের সম্পদে পরিণত হবে। এজন্য সমাজের সবাইকে নিয়ে কুড়িগ্রামের উন্নয়ন ও শহর সম্প্রসারণে কাজ করতে চাই। চাই আপনাদের সহযোগিতা।

     

     

    এ সময় নদী ভাঙন রোধে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে জেলা প্রশাসক নুসরাত সুলতানা পানি উন্নয়ন বোর্ডের কাজের সুষ্ঠু পরিকল্পনা ও স্বচ্ছতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

     

     

    Category: Bangladesh News
    Tags: উন্নয়ন ও পুনরুদ্ধারকুড়িগ্রামনদীর নাব্যতা
    Next Post
    রামপালে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

    রামপালে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    © 2024 sristy.net

    No Result
    View All Result
    • Home
    • Bangladesh News
    • Movie
    • World News
    • Science
    • Religion and Morality
    • Music
    • Lifestyle
    • Entertainment
    • Others

    © 2024 sristy.net - Design & Develop By Sojib.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist