সৃষ্টি মাল্টিমিডিয়া
  • Home
  • Bangladesh News
  • Movie
  • World News
  • Science
  • Religion and Morality
  • Music
  • Lifestyle
  • Entertainment
  • Others
No Result
View All Result
সৃষ্টি মাল্টিমিডিয়া
No Result
View All Result

রামপালে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

39 Views
11 months ago
0 0
0
Share
Facebook Twitter Pinterest
    admin admin
    Subscriber

     

     

    রামপালে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

     

     

    রামপালে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন।
    বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দারা একটি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (২৪ মে) বিকাল ৪টায় মানিকনগর সরকারি রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

     

     

    মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মৃত দাউদ আলীর ছেলে কামাল শেখ রিপন দীর্ঘদিন ধরে ভূমি দখল, মাদক ব্যবসা এবং মামলার মাধ্যমে এলাকাবাসীকে হয়রানি করে আসছেন। সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছেন তিনি। স্থানীয়দের দাবি, কামাল শেখ রিপনের এসব কর্মকাণ্ড বন্ধ করতে বলা হলে তিনি ও তার স্ত্রী মিলে ইতোমধ্যে ৪টি মামলা করেছেন।

     

     

    সর্বশেষ, তিনি বাগেরহাটের বিজ্ঞ আমল আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা (পি-১০/২৫) দায়ের করেছেন, যেখানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, রাতের অন্ধকারে দোকান ভাঙচুর করে ১০ লাখ টাকা ক্ষতি, এবং জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে আরও এক লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

    দেখুন>>কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত

     

    ভুক্তভোগী মো. সাহিনুল ইসলাম বলেন, “আমি, মিলন, সেলিম বাপ্পি, মুজিবর ও মাহাফুজ শেখসহ মোট ১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে। অথচ রাতে কে বা কারা দোকান সরিয়ে নিয়েছে তা আমাদের জানা নেই। তবুও একের পর এক আমাদের আসামি করা হচ্ছে।”

     

     

     

    এ প্রসঙ্গে রামপালের এসিল্যান্ড আফতাব আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি জায়গা দখলের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং অবৈধ দখল ছাড়ার নির্দেশ দেন।

     

     

    অভিযোগ বিষয়ে অভিযুক্ত কামাল শেখ রিপনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

     

     

     

    মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা অবিলম্বে এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

     

     

    Category: Bangladesh News
    Next Post
    নাগেশ্বরীতে এসএসসি ২০০৬ ব্যাচের ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    নাগেশ্বরীতে এসএসসি ২০০৬ ব্যাচের ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    © 2024 sristy.net

    No Result
    View All Result
    • Home
    • Bangladesh News
    • Movie
    • World News
    • Science
    • Religion and Morality
    • Music
    • Lifestyle
    • Entertainment
    • Others

    © 2024 sristy.net - Design & Develop By Sojib.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist